বিশ্বকাপ ব্যার্থতার দ্বায়ে তদন্ত কমিটির মুখোমুখি ক্রিকেটাররাও
ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পারফর্ম করেছে বাংলাদেশ। টাইগাররা এই মৌসুমে তাদের নয়টি খেলার মধ্যে মাত্র দুটি জিতেছে, এছাড়াও নেদারল্যান্ডসের কাছে হেরেছে। বিশ্বকাপের পুরো পতনের কারণ জানতে বুধবার তিন সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে বিসিবি। ক্রিকেটারদেরও তাদের খারাপ পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে হবে ওই কমিটির কাছে।
আজ রোববার (৩ ডিসেম্বর) থেকেই এই তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। প্রথম দিন বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিসিবি অফিসে শুরুতেই আসেন নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। এরপর হাবিবুল বাশার সুমনকেও দেখা যায়। তবে সেখান থেকে বের হওয়ার সময় গণমাধ্যমে কথা বলেননি কেউই। কেবল জানিয়েছেন– তদন্ত চলাকালে কথা বলা নিষেধ।
এরপর সেখানে একে একে হাজির হতে থাকেন ক্রিকেটাররাও। শুরুতে পেসার মুস্তাফিজুর রহমান কমিটির কাছে নিজের জবাব দিয়েছেন। তদন্ত কমিটির সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজনও।
বিকেল পেরিয়ে সন্ধ্যার পর আসেন ওপেনার লিটন দাস। নিজেদের মতো করে আলাদা আলাদা করে তারা ব্যাখা করেছেন তদন্ত কমিটির কাছে। বের হওয়ার সময় দুই ক্রিকেটারও মুখে কুলুপ আঁটেন। এরপর ধাপে ধাপে কোচ, অধিনায়ক সবার কাছ থেকেই ব্যাখা চাইবে তদন্ত কমিটি।
উল্লেখ্য, ৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। এর মধ্যে এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক এবং মাহবুব আনাম ও আকরাম খানকে তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জরুরি বার্তা: সৌদিতে কবে ঈদ? জানাল সুপ্রিম কোর্ট
- বাংলাদেশে ঈদুল ফিতর কবে? যা জানা গেল
- রাতে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- সৌদিতে পবিত্র ঈদুল ফিতর কবে?
- কবে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ? দেখে নিন পূর্ণ সূচি
- ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর
- সৌদি আরবে কবে ঈদ? শাওয়ালের চাঁদ নিয়ে বড় আপডেট
- শবে কদরেরনামাজের নিয়ম, নিয়ত, বিশেষ আমল ও দোয়া
- সৌদিতে ঈদ কবে
- চ্যাম্পিয়ন্স লিগ প্রিভিউ: স্পোর্টিং বনাম বোডো/গ্লিমট দ্বৈরথে আজ কে সেরা?
- ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ ও প্রেডিকশন
- পিএসএল খেলতে বিসিবির শর্ত: ছাড়পত্র কি পাবেন টাইগাররা?
- রাতে চেলসি বনাম পিএসজি ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- ভিসা ছাড়াই ঘোরার সুযোগ ৩৭ দেশে! পাসপোর্ট সূচকে বড় সুখবর
- ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সংকেত