মালয়েশিয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বুধবার (০১ মে) শ্রম দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরের চেয়ে ১৩ শতাংশ বেতন বাড়ানো হবে। মালয়েশিয়ান মুদ্রা রিঙ্গিতের দরপতন, ভর্তুকি সংস্কারের পরিকল্পনা এবং ক্রমবর্ধমান বাজার পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার এ বছর ভর্তুকি কাটছাঁট এবং উচ্চ কর আরোপের কথা জানিয়েছিলেন। তখন বর্তমান বাজার পরিস্থিতিতে জনগণের হিমশিম খাওয়া আলোচিত হয়। দাবি উঠে বেতন বাড়ানোর।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, বেতন বৃদ্ধির জন্য ১০ বিলিয়ন রিঙ্গিত (২.১০ বিলিয়ন ডলার) বরাদ্দ থাকবে। সরকার সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন ২ হাজার রিঙ্গিতের বেশি নিশ্চিত করার পরিকল্পনা চূড়ান্ত করছে বলেও জানান তিনি। রিঙ্গিত এই বছর ডলারের বিপরীতে ৩ দশমিক ৯ শতাংশ দুর্বল হয়েছে। ফেব্রুয়ারিতে ২৬ বছরের সর্বনিম্ন অবস্থানে ছিল রিঙ্গিত।
তবে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার আশা করছে, এ বছর মালয়েশিয়া ফের ঘুরে দাঁড়াবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের চেয়ে বাড়বে। এ ছাড়া দেশটির সরকার রপ্তানি আয় বাড়াতে জোর দিচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নিজের নামে কোথায় কত জমি, অনলাইনে দেখবেন যেভাবে
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করার নিয়ম, জানুন বিস্তারিত
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- জমির মালিকের নাম দিয়ে খতিয়ান খুঁজবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৩০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: বাংলাদেশ বনাম আফগানিস্তান সর্বশেষ স্কোর
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই, জানুন ফলাফল
- রাত ৮টায় বাংলাদেশ-ভুটান ম্যাচ, টিভি ও মোবাইলে দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: সময়, লাইভ দেখার উপায় ও পরিসংখ্যান
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৭টি দেশের টাকার বিনিময় হার
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ কবে, কখন ও কোথায় লাইভ দেখবেন?
- OnePlus 16: ৯০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় নতুন চমক