সকল নাটকের অবসান: আর বাংলাদেশের হয়ে খেলবেন না সাকিব আসলো চূড়ান্ত সিদ্ধান্ত
বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে একের পর এক ঝড়ো খবর আসছে। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাকিব এবং তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এই সিদ্ধান্তের কারণে দেশের হয়ে ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সূত্রে জানা গেছে, সাকিব তাঁর ক্যারিয়ারের শেষ সময়টুকু শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলে শেষ করতে চেয়েছিলেন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসরের পরিকল্পনা করেছিলেন তিনি। তবে ব্যাংক হিসাব ফ্রিজ হওয়া এবং আইনগত জটিলতা সামনে আসার পর সাকিব নিজে থেকে দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এর ফলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁকে মাঠে দেখা যাবে না।
এর আগে সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। ওয়ানডে ফরম্যাটই ছিল তাঁর জন্য একমাত্র আন্তর্জাতিক খেলার প্ল্যাটফর্ম। কিন্তু এখন মনে করা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পরিপ্রেক্ষিতে অভিমান থেকেই তিনি ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সাকিবের দেশে ফিরে আসাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এর পেছনে রয়েছে আরও কিছু ঝুঁকি। সাকিবের বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকার শঙ্কা এবং দেশে ফিরে আসলে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।
এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাকিবের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেও তিনি আদৌ অংশ নিতে পারবেন কি না, তা এখন স্পষ্ট নয়।
বাংলাদেশ ব্যাংকের এক মুখপাত্র বলেছেন, “এটি নিশ্চিত যে সাকিব আল হাসানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।” তবে এই সিদ্ধান্তের সঠিক সময়টি তিনি প্রকাশ করতে চাননি। অন্যদিকে, ব্যাংক হিসাব জব্দ হওয়ার পর সাকিবেরও দেশের হয়ে খেলার ইচ্ছা আর নেই বলে ধারণা করছেন অনেকে।
সাকিবের এই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং তাঁর ভক্ত-সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আগামীকাল বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্সের হাইভোল্টেজ লড়াই! সম্ভাব্য একাদশ ও ম্যাচ শুরুর সময়
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ ৪টি উপায়
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ?
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- পদ্মা নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস: দৌলতদিয়ায় তোলপাড় (ভিডিওসহ)
- সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২৫ মার্চ ২০২৬)
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম ভিয়েতনাম ওব্রাজিল বনাম ফ্রান্স