কাজা নামাজের নিয়ত ও আদায়ের নিয়মাবলী
যখন কোনো ফরজ বা ওয়াজিব নামাজ সময়মতো আদায় করা সম্ভব না হয়, তখন সেটি কাজা হয়ে যায়। ঘুম, ভুলে যাওয়া, অথবা অন্য কোনো অসুবিধার কারণে নামাজ আদায় করতে না পারলে পরবর্তীতে সেই নামাজের কাজা করতে হয়। ইসলামে কাজা নামাজের বিধানটি অত্যন্ত স্পষ্ট, এবং আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ বিষয়ে নির্দেশ দিয়েছেন।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
"لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ. فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ تَعَالَى قَالَ: وَأَقِمِ الصَّلَاةَ لذكري"
অর্থাৎ, ঘুমের কারণে নামাজ বাদ পড়লে তা গুনাহের বিষয় নয়। তবে জেগে থেকেও যদি নামাজ না পড়া হয়, তখনই তা শাস্তির যোগ্য। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, "যত দ্রুত সম্ভব যখনই তোমরা নামাজের কথা স্মরণ করবে, তা আদায় করো।" (সূরা ত্বহা: ১৪)
কাজা নামাজের জন্য নিয়তও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের আগে, আপনি যে নামাজটি আদায় করবেন, তা কত রাকাত হবে এবং কিসের কাজা—এটা আপনার মনে ঠিক করে নেওয়া আবশ্যক। মুখে বলার কোনো প্রয়োজন নেই, এবং নির্দিষ্ট কোন বাক্যও নেই।
যেহেতু কাজা নামাজের নিয়ম অন্য ফরজ নামাজের মতোই, তাই আপনি কোন দিনের কোন ওয়াক্তের নামাজ কাজা করছেন, সেটা মনে মনে স্থির করে "আল্লাহু আকবর" বলে নামাজ শুরু করতে হবে। মুখে কিছু বলার দরকার নেই।
যদি কারো কাছে অনেক কাজা নামাজ থাকে এবং সেগুলোর তারিখ বা সময় মনে না থাকে, তবে তিনি এইভাবে নিয়ত করবেন: "আজ আমি আমার সব কাজা নামাজের মধ্যে থেকে যে ওয়াক্তের নামাজ, সেটি আদায় করছি।" এইভাবে, তিনি একে একে প্রতিটি ওয়াক্তের কাজা নামাজ আদায় করবেন, যতদিন না তার মন থেকে এটি নিশ্চিত হয় যে, এখন তার ওপর আর কোনো কাজা নামাজ বাকি নেই।
এভাবে নিয়ত এবং মনোযোগ দিয়ে কাজা নামাজ আদায় করতে থাকলে, আল্লাহর রহমতে সব কাজা নামাজ পূর্ণ হতে থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫.২ মাত্রার ভূমিকম্প আসলে ভূমিকম্পই ছিল না!
- পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ-বার জানাল সূত্র
- মেসির সতীর্থ থেকে এবার মেসির কোচ, অবিশ্বাস্য যাত্রা
- রুমিন ফারহানার মধ্যেও ‘হাসিনার ছায়া’!
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত
- ২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি, ছাড়াবে যেসব দেশ
- প্রধানমন্ত্রীর চিঠি, ‘মক্কা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট
- ২৯ আগস্টের বাজারদর ও ভরির দাম একনজরে