অভ্যন্তরীণ তথ্য সামনে আনলেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লার মুরাদনগরে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় তিনি বলেন, "আমি ছাত্রদের নতুন গঠিত দলের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত নই, কারণ বর্তমানে আমি সরকারের দায়িত্বে আছি।"
আসিফ মাহমুদ আরও জানান, "আমাদের কাছে দেশের গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে পারব না। তবে, আমি আশা করি যে, বাংলাদেশের সব রাজনৈতিক দলই জনগণের কল্যাণে কাজ করবে এবং তাদের কার্যক্রমের মূল লক্ষ্য হবে জনগণ।"
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "এখনো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা চলছে এবং সিদ্ধান্ত নেওয়া হলে তা সবাইকে জানানো হবে।"
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ বলেন, "সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। বিশেষ করে, মেট্রোপলিটন শহরগুলোতে ছিনতাই বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সরকার টহল বাড়িয়েছে এবং ঢাকার প্রতিটি মোড়ে বাহিনীগুলোর টহল চলমান রয়েছে। আমরা আশা করছি, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।"
এসময় আসিফ মাহমুদ স্থানীয় এলাকার একটি সড়ক উদ্বোধন করেন এবং বাঙ্গরাবাজার থানার পরিদর্শন করেন। সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, এলজিআরডি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কামাল হোসেন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- OPPO Find X10 Pro Max-এ তিন ২০০MP ক্যামেরা, ব্যাটারি ৮,০০০mAh
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক