এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ অসহযোগ আন্দোলনের ডাক দিলেও শিক্ষা বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানান, "ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কেন্দ্রেও পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো শেষ। এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।"
তিনি আরও বলেন, "পরীক্ষা পেছানোর দাবিতে যারা আন্দোলন করছে, তাদের দাবি মোটেও যৌক্তিক নয়। আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো দাবি জানানো হয়নি।"
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার সময়সূচি আগেই নির্ধারণ করা হয়েছে এবং জুন মাসে এইচএসসি পরীক্ষার রুটিনও প্রকাশ করা হয়েছে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই এসএসসি পরীক্ষার তারিখ পেছালে পুরো শিক্ষাবর্ষের সময়সূচি ব্যাহত হবে।
অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, "আমাদের কাছে যে তথ্য আছে, তাতে দেখা গেছে প্রায় সব শিক্ষার্থী নির্ধারিত সময়েই পরীক্ষা দিতে চায়। কিন্তু কিছু ব্যক্তি ফেসবুকে গুজব ছড়িয়ে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে।"
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বোর্ডের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের অস্থিরতা তৈরি না হলে পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড। তাই পরীক্ষার্থীদের নির্ধারিত সময়েই পরীক্ষার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মোঃ আরিফ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা