সৌদি আরব ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: চাঁদ উঠল কি উঠল না—এই অপেক্ষায় চোখ রাখে কোটি মুসলমান। আকাশে সোনালি বাঁকা রুপালি এক টুকরো চাঁদ দেখা মানেই নতুন মাসের সূচনা, নতুন উৎসবের আহ্বান। আর সেই চাঁদের দিকেই তাকিয়ে থাকে রোজা, ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার মতো পবিত্র উৎসবগুলোর ভবিষ্যৎ।
তবে সাম্প্রতিক বছরগুলোতে আকাশের দিকে না তাকিয়েই আগাম জানিয়ে দিচ্ছে সৌদি আরব—কবে হবে ঈদ!
এ বছরও তার ব্যতিক্রম নয়। ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ জানাচ্ছে, ৬ জুন শুক্রবার পালিত হবে ঈদুল আজহা, আর তার আগের দিন, ৫ জুন হবে আরাফাত দিবস।
ঈদ তারিখের ঘোষণা চাঁদের আগেই!
মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছিলেন,
"তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো।"
"চাঁদ না দেখা পর্যন্ত রোজা রেখো না এবং না দেখা পর্যন্ত তা ভেঙো না।"
এই হাদিস মুসলমানদের জন্য পরিস্কার দিকনির্দেশনা। কিন্তু সৌদি আরব গত কিছু বছর ধরে সেই পথ থেকে সরে এসে জ্যোতির্বিদ্যার ক্যালেন্ডার অনুযায়ী আগেই ঘোষণা করছে ঈদের দিনক্ষণ।
মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, গত রমজানেও সৌদি আরব এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা নিয়ে তৈরি হয় বিতর্ক। কারণ ২৯তম রোজার রাতে সাধারণ কেউ চাঁদ দেখতে পাননি, এমনকি কোনো নির্ভরযোগ্য উৎস থেকেও তা নিশ্চিত হয়নি। কিন্তু তারপরও ঈদের ঘোষণা দিয়ে দেয় সৌদি সরকার।
এবারের ঈদুল আজহাও সেই পথেই হাঁটছে। ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। তার মানে, ৬ জুনই হবে ঈদুল আজহা। অথচ এখনো আকাশে নতুন চাঁদের দেখা মেলেনি!
তবু চাঁদের অনুসন্ধান চালিয়ে যেতে বলছে সৌদি!
আজ রবিবার (২৫ মে) সৌদি সরকার জনগণকে আহ্বান জানিয়েছে, ২৭ মে সন্ধ্যায় আকাশে চাঁদের খোঁজে তাকাতে। কারণ সেদিন পড়বে জিলকদ মাসের ২৯তম দিন। চাঁদ দেখা গেলে ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস, তবেই সেই ক্যালেন্ডার হিসাব সত্যি হবে।
তবে প্রশ্ন থেকে যাচ্ছে—চাঁদ যদি না ওঠে, তাহলে কি তবুও পালিত হবে ঈদ?
এ প্রশ্ন শুধু সৌদি আরবের নয়, সারা বিশ্বের মুসলমানদেরও। বাস্তব চাঁদ দেখা আর ক্যালেন্ডারের গণনা—দুটি পথের মাঝে কোথায় দাঁড়িয়ে আছে ইসলামের মূল শিক্ষা?
বাংলাদেশে ঈদ হতে পারে ৭ জুন
চাঁদ দেখা ভিত্তিক উৎসব নির্ধারণে বাংলাদেশ সৌদি আরবের একদিন পর ঈদ পালন করে থাকে। সে হিসাবে বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৭ জুন শনিবার।
তবে এটি নিশ্চিতভাবে জানা যাবে ২৭ মে রাতে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
শেষ কথা নয়, বরং নতুন আলোচনার শুরু
সৌদির ঘোষণায় ঈদের দিন হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু আকাশের চাঁদ কি তার সঙ্গে একমত?
এবারের ঈদুল আজহা শুধু কোরবানির আনন্দ নয়, বরং নতুন করে ভাবনার খোরাকও। চাঁদের সঙ্গে পথচলা, না কি ক্যালেন্ডারের ছকে বাঁধা ধর্মীয় আয়োজন—কোনটি হবে মুসলিম উম্মাহর পথ?
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Honor Magic9 Pro Max: ৮৮০০mAh ব্যাটারি ও ডুয়াল ২০০MP ক্যামেরা
- ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করবেন যেভাবে, জানুন নিয়ম
- আজকের সোনার দাম: ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১, ২২ ক্যারেটের স্বর্ণের দাম কত
- জিকিউ বলপেনের ১২.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
- উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারি করবেন যেভাবে
- Infinix Smart 20E: ১২০Hz ডিসপ্লে ও বড় ব্যাটারি?
- iQOO Neo 12: ১৮৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির চমক
- অনলাইনে জমির নামজারি করবেন যেভাবে, খরচ ১১৭০ টাকা
- Samsung-এর সেরা ৫ ফোন: ক্যামেরা, ব্যাটারি ও দাম
- লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে? জানুন নিয়ম
- iPhone 18 Pro Max কেনার আগে সিম ও ওয়ারেন্টি যাচাই করুন