আন্তর্জাতিক বাজারে আরও একধাপ এগোল রেনাটা
শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপীয় বাজারে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। কোম্পানির উৎপাদিত লেভোথাইরক্সিন সোডিয়াম (থাইরক্স) ট্যাবলেট ইউরোপীয় ইউনিয়নের ডিসেন্ট্রালাইজড প্রোসিডিউর (DCP)-এর আওতায় ছয়টি দেশে বাজারজাতের অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই অনুমোদনের ফলে আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল এবং মাল্টা—এই ছয়টি ইউরোপীয় দেশে রেনাটার থাইরক্স ট্যাবলেট বাজারজাত করা যাবে। ইউরোপের মতো কঠোর নিয়ন্ত্রিত বাজারে এ ধরনের অনুমোদন পাওয়া বাংলাদেশের ওষুধ শিল্পের জন্যও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
রেনাটা জানিয়েছে, তাদের ইউরোপীয় ইউনিয়নের জিএমপি (EU GMP) অনুমোদিত পোটেন্ট প্রোডাক্ট উৎপাদন কেন্দ্রেই এই লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট উৎপাদন করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উৎপাদিত এসব ওষুধ ইউরোপীয় বাজারের প্রয়োজনীয় গুণগত মান পূরণ করবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, নতুন অনুমোদন পাওয়া দেশগুলোতে লেভোথাইরক্সিনের নিরাপদ, মানসম্মত ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও সহায়তা অব্যাহত রাখবে। এই অনুমোদনের মাধ্যমে ইউরোপীয় বাজারে রেনাটার উপস্থিতি আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বাজারে কোম্পানিটির রপ্তানি কার্যক্রম সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হবে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন