বিকেলের নাস্তায় যা খেলে পেটও ভরবে ওজনও বাড়বে না
তবে বিকেলের নাস্তায় বেশিরভাগ সময় সবাই তেলে ভাজা খাবার খেয়ে থাকেন। যা মোটেও স্বাস্থ্যকর নয়। অন্যদিকে, যারা ওজন কমাতে চান তারা এসব খাবার মোটেও খেতে পারেন না। তবে চিন্তার কিছ্যু নাই। এমন এক জাদুকরী খাবার আছে যা বিকেলের নাস্তায় খেলে পেটও ভরবে ওজনও বাড়বে না। আর সেই খাবারটি হচ্ছে মাখানা। এটি আসলে পদ্মের বীজ। স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে মাখানার কদর রয়েছে দেশ জুড়ে।
কেন খাবেন?
>> মাখানা প্রোটিন এবং ভালো মানের কার্বোহাইড্রেটে ভরপুর। কিম্পফেরল নামক এক ধরনের উপাদান থাকায়, অ্যান্টি-এজিং এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে মাখানায়। মাখানা ফাইবারে ভরপুর। এর গ্লাইসেমিক ইনডেক্সের মাত্রাও কম। এতে ট্রান্স ফ্যাট থাকে না। পুষ্টিবিদদের মতে মাখানা যেমন ওজন কমাতে সাহায্য করে, তেমন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও এর জুড়ি মেলা ভার।
>> মাখানায় আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিন গঠনেও সাহায্য করে।
>> আবার মাখানায় ম্যাগনেশিয়ামও পাওয়া যায়। ফলে ভালো থাকে হৃৎপিণ্ড।
>> প্রত্যেকদিন যদি অল্প পরিমাণে মাখানা খাওয়া যায়, তাহলে মোকাবিলা করা যায় ইনসমনিয়া বা অনিদ্রার মতো সমস্যাও। পদ্মবীজে থাকা উপাদান মানসিক চাপ কমিয়ে ঘুম আনতেও সাহায্য করে। তবে এক দিন খেলেই এর ফল পাওয়া যাবে না। এর জন্য নিয়মিত মাখানা খাওয়া জরুরি।
>> লো গ্লাইসেমিক রেট সমৃদ্ধ মাখানা সারাদিন ধরে চনমনে থাকতে সাহায্য করে। অল্প মাখানা খেলেই অনেকক্ষণ পেট ভরা থাকে বলে বার বার খাওয়ার ইচ্ছেও চলে যায়।
>> কিডনিকে সুস্থ রাখতেও এটি দারুণ উপকারী। শরীরের বিপাক হার বাড়িয়ে টক্সিন পদার্থ বার করে দিতেও এটি সাহায্য করে।
শুকনো খোলায় নাড়াচাড়া করা ৫০ গ্রাম মাখানায় প্রায় ১৮০ ক্যালোরি থাকে। তাতে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট অথবা সোডিয়াম থাকে না। ফলে ওজন কমাতে মুখরোচক স্ন্যাক্স হিসেবে মাখানা ভীষণ জনপ্রিয়। তবে এক্ষেত্রে মাখানা খেতে হবে শুকনো খোলায় নেড়ে। তাতে প্রয়োজন হলে অরিগ্যানো জাতীয় নানা ধরনের হার্ব মেশানো যেতে পারে মাত্র। কিন্তু কারো যদি লক্ষ্য হয় ওজন কমানো, তাহলে কখনোই মাখন, গলানো চকলেট, ক্যারামেল সস ছড়িয়ে আরো সুস্বাদু করে খাওয়া চলবে না। তাহলে আর মাখানা ততটা স্বাস্থ্যকর থাকবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে আতঙ্কের মধ্যেই যা বললেনবিএসইসি চেয়ারম্যান
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- অবশেষে sscresult 2026ফল প্রকাশের দিন-তারিখ জানাল বোর্ড
- সপ্তাহের শুরুতেই ফের পতন শেয়ারবাজারে, কারণ যা জানা গেল
- তিন বিমা কোম্পানির লাফ, বোর্ড সভা থেকে আর্থিক ফলাফল একনজরে
- সূচক পড়লেও যে ১০ শেয়ারে ক্রেতার হুড়োহুড়ি
- ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
- সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুখবর, ডিএসই আনল নতুন সুবিধা
- এক ক্যাচেই বেঁচে গেল আফ্রিদির ৩০ বছরের রেকর্ড
- মুনাফায় শক্তিশালী প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে দুই কোম্পানির ইপিএস
- ৩০ জুলাই নয়, এসএসসির ২০২৬ এর রেজাল্ট নিয়ে নতুন তথ্য
- প্রবাসীদের পাঠানো টাকায় চাঙ্গা জুলাই, এগিয়ে যে ব্যাংক
- সূর্যবংশীর ঝড়ে রানের পাহাড় গড়ল ভারত
- মেসির অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন পারেদেস
- সূর্যবংশীর ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত