মানুষের রক্তে যেভাবে মিশে যাচ্ছে প্লাস্টিক
একটি ছোট দ্রুত গবেষণা করতে হার্ট বাইপাস সার্জারি হওয়া রোগীদের হিউম্যান স্যাফেনাস শিরার টিস্যু সংগ্রহ করা হয়েছিল। ইউনিভার্সিটি অব হাল, হাল ইয়র্ক মেডিকেল স্কুলের একটি দল এবং হাল ইউনিভার্সিটি টিচিং হসপিটালস এনএইচএস ট্রাস্টের গবেষকরা যৌথভাবে এই গবেষণা করেন। গবেষণার পর তারা প্রতি গ্রাম শিরা টিস্যুতে ১৫টি মাইক্রোপ্লাস্টিকের কণা খুঁজে পাওয়া যায়। এছাড়াও, পাঁচটি আলাদা আলাদা পলিমারের খোঁজ মিলেছে টিস্যুতে।
সবচয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অ্যালকিড রেজিনের খোঁজ যা সিন্থেটিক পেইন্ট, বার্নিশ এবং এনামেলে পাওয়া যায়! এছাড়াও ছিল পলিভিনাইল অ্যাসিটেট (পিভিএসি) যা খাবার প্যাকেজিং এবং নাইলনে ব্যবহৃত একটি আঠালো পদার্থ। এছাড়াও পাওয়া ইভিওএইচ এবং ইভিএ প্যাকেজিং উপকরণগুলো বানাতে কাজে লাগে।
ইউনিভার্সিটি অফ হালের পরিবেশের বিষাক্ত পদার্থ বিশেষজ্ঞ অধ্যাপক জিনেট রচেল জানান, শিরায় মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়ে বেশ অবাক হয়েছি। এরই মধ্যে আমরা জানতাম যে মাইক্রোপ্লাস্টিক রক্তে রয়েছে। গত বছর ডাচ সহকর্মীদের দ্বারা একটি গবেষণা থেকে তা জানা যায়। কিন্তু রক্তনালীর ভাস্কুলার টিস্যুকে তারা অতিক্রম করতে পারে কিনা, তা পরিষ্কার ছিল না। তবে এই গবেষণা থেকে মনে হচ্ছে তারা এটি করতে পারে। আমরা এখনও মানুষের স্বাস্থ্যের ওপর এর প্রভাব সম্পর্কে জানি না। তবে যেটুকু বলতে পারি তা হলো এগুলো থেকে প্রদাহ এবং স্ট্রেস তৈরি হতে পারে।
সম্প্রতি প্লস ওয়ান জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়। তাতে দেখা গেছে যে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা কোলন এবং ফুসফুসের টিস্যুর জন্য রিপোর্ট করা হয়েছে নতুন পরিমাণটি তার সমান বা তার চেয়ে বেশি। স্যাফেনাস শিরাগুলো আসলে পায়ের রক্তনালি। যা মূলত সারা পায়ে রক্ত সঞ্চালন করে। পাশাপাশি পা থেকে হৃৎপিণ্ডে রক্ত পাঠাতে সাহায্য করে এই রক্তনালি। তাতেই মিলেছে এই মাইক্রোপ্লাস্টিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: টস শেষ, জানুন ফলাফল
- লভ্যাংশের চমক শেয়ারবাজারে: বিনিয়োগকারীদের বড় ডিভিডেন্ড দিচ্ছে ৩ কোম্পানি
- চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার: বিদেশিদের পছন্দের শীর্ষে ২৬ ব্লু-চিপ শেয়ার
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- ঘুরে দাঁড়াচ্ছে পিপলস লিজিং: ২০২৬-এ পুরোদমে চালুর মহাপরিকল্পনা
- পরবর্তী রাষ্ট্রপতি কে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিনিয়োগকারীদের সুখবর: ডিভিডেন্ড দিতে আসছে ২ কোম্পানি
- ফিনালিসিমা: আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচের ভেন্যু ও দল আপডেট
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: পাকিস্তানের ব্যাটিং ঝড়, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের কোচরা আসবে না কেন? জানা গেল বিস্তারিত
- ডিএসইর ৯ ব্রোকারেজ হাউসে প্রতিনিধি প্রত্যাহার: দেখে নিন পূর্ণ তালিকা
- গরমে এসি চালু করছেন? আগে এই বিষয়গুলো না দেখলে বিপদ
- ধূমপানেই কি বাড়ছে হাঁটু-কোমরের ব্যথা? জানুন হাড় ক্ষয়ের ভয়াবহ কারণ
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- পর্যাপ্ত ঘুমের পরেও কি অলস লাগে? শরীরে এই ৫ সমস্যা নেই তো?