Md Razib Ali
Senior Reporter
তীব্র দহনে সুস্থ থাকার উপায় ও হিট স্ট্রোকের সতর্কতা
প্রকৃতির রুদ্ররূপে জনজীবন যখন বিপর্যস্ত, তখন আমাদের শরীর নীরবে কিছু সতর্কবার্তা পাঠাতে শুরু করে। চিকিৎসকদের মতে, কোনো শারীরিক বিপর্যয়ই আকস্মিক নয়; বরং বড় বিপদের আগে শরীর নিজের অক্ষমতার কথা জানান দেয়। বিশেষ করে অসহনীয় গরমে ছোটখাটো ক্লান্তি বা অস্বস্তি ভেবে আমরা যা এড়িয়ে যাই, তা-ই হতে পারে প্রাণঘাতী হিট স্ট্রোকের পূর্বাভাস। সময় থাকতেই শরীরের এই সংকেতগুলো চেনা এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া জীবন রক্ষায় সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞের সতর্কবাণী
মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট ডা. মো. সাঈদ হোসেন বলেন, "অতিরিক্ত উত্তাপে হিট স্ট্রোক বর্তমান সময়ের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি। এটি যেকোনো বয়সে হানা দিতে পারে। তবে স্বস্তির বিষয় হলো, হিট স্ট্রোক হওয়ার আগে শরীর বেশ কিছু লক্ষণ প্রকাশ করে। সচেতনতা থাকলে এই মরণফাঁদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।"
শরীরের অভ্যন্তরীণ সংকট যখন চরমে
প্রবল দাবদাহে শরীরের নিজস্ব শীতলীকরণ প্রক্রিয়া বা ঘাম হওয়ার পদ্ধতিটি অকেজো হয়ে পড়ে যখন দেহ পানিশূন্যতায় ভোগে। এর ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা দ্রুত ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। এই অস্বাভাবিক উত্তাপ মস্তিষ্কসহ শরীরের ভাইটাল অর্গানগুলোর কার্যক্ষমতা কমিয়ে দেয়। ফলে রোগী অসংলগ্ন কথা বলতে শুরু করেন, জ্ঞান হারান কিংবা শরীরে খিঁচুনি দেখা দেয়। সময়মতো ব্যবস্থা না নিলে কিডনি, লিভার ও পেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে।
চিনে নিন বিপদের আগাম সংকেত
হিট স্ট্রোকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগে শরীর যেসব সর্তকবার্তা দেয়:
মাথা ঘোরা বা ক্রমাগত ঝিমঝিম ভাব।
শারীরিক অবসাদ ও তীব্র দুর্বলতা অনুভব করা।
বমি বমি ভাব কিংবা বমি হওয়া।
হৃদস্পন্দনের গতি ও শ্বাস-প্রশ্বাসের হার অস্বাভাবিক বেড়ে যাওয়া।
প্রবল তৃষ্ণা ও মুখগহ্বর শুকিয়ে আসা।
ত্বক রক্তিম বা লালচে বর্ণ ধারণ করা এবং ঘাম বন্ধ হয়ে যাওয়া।
প্রস্রাবের রং পরিবর্তন (গাঢ় হওয়া) ও পরিমাণ কমে যাওয়া।
মানসিক অস্থিরতা বা খিটখিটে মেজাজ।
জরুরি অবস্থায় তাৎক্ষণিক করণীয়
যদি কারও মধ্যে এমন উপসর্গ দেখা দেয়, তবে কালক্ষেপণ না করে নিচের পদক্ষেপগুলো নিন:
১. আক্রান্ত ব্যক্তিকে দ্রুত রোদের আড়ালে শীতল বা ছায়াযুক্ত স্থানে নিয়ে যান।
২. পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল খাবার নিশ্চিত করুন।
৩. শরীরের তাপমাত্রা কমাতে জলপট্টি দিন কিংবা ভেজা কাপড় দিয়ে সারা শরীর মুছে দিন। বগল ও কুঁচকিতে বরফ বা ঠান্ডা পানি ব্যবহার দ্রুত ফল দেয়।
৪. কাপড় ঢিলা করে দিন এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করুন।
৫. দ্রুত অবস্থার উন্নতি না হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা?
যদিও শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন, তবে কর্মজীবী মানুষ—যারা জীবিকার প্রয়োজনে দীর্ঘক্ষণ প্রখর রোদে অবস্থান করেন, তাদের ঝুঁকিও কোনো অংশে কম নয়।
সুরক্ষায় জীবনযাত্রার পরিবর্তন
হিট স্ট্রোক প্রতিরোধের মূলমন্ত্র হলো সচেতনতা। রোদে বের হলে সবসময় ছাতা এবং পানির বোতল সাথে রাখুন। প্লাস্টিকের বোতলের বদলে ইনসুলেটেড বোতল বা থার্মোফ্লাস্ক ব্যবহার করলে পানি দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে। তৃষ্ণা পাওয়ার আগেই বারবার পানি পানের অভ্যাস গড়ে তুলুন। ডাবের পানি বা ওরস্যালাইন শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।
খাদ্যাভ্যাসে আনুন পরিবর্তন। গুরুপাক বা তেল-চর্বিযুক্ত খাবার এড়িয়ে সহজপাচ্য খাবার, ফলমূল ও শাকসবজি বেশি করে খান। পোশাক নির্বাচনের ক্ষেত্রে বেছে নিন হালকা রঙের ঢিলেঢালা সুতি কাপড়। এছাড়া বাইরে রোদের তীব্রতা থাকাকালীন কাজ কমানোর চেষ্টা করুন।
মানবিক দায়বদ্ধতা
তীব্র গরমে নিজের পাশাপাশি আপনার চারপাশের মানুষের খোঁজ নিন। বিশেষ করে রিকশাচালক ও দিনমজুরদের পানের পানির ব্যবস্থা করা এবং বিশ্রামের সুযোগ করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করুন এবং তৃষ্ণার্ত পশুপাখিদের জন্য বাড়ির ছাদে বা আঙিনায় পরিচ্ছন্ন পানির পাত্র রাখুন।
সঠিক তথ্য ও সময়োচিত পদক্ষেপই পারে দাবদাহের এই মরণঝুঁকি থেকে আমাদের নিরাপদ রাখতে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ