বিশ্বকাপে তামিমকে নয় অন্য কাওকে মিস করবেন- জানালেন সাকিব
তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশজুড়ে। এদিকে, একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল – এই বিশ্বকাপ দলটি কী মিস করছে? এই প্রশ্নের জবাবে সাকিব বিশ্বকাপ দলে তামিমের না থাকার কথা বলেননি। এই দলটি শুধু একজন খেলোয়াড়কে অনুপস্থিত রাখবে, এবাদত হোসেন, যিনি চোটের কারণে বাদ পড়েছেন।
বিশ্বকাপ দলে সাকিব যে দলটি পেয়েছেন, সেটার শক্তি আর দুর্বলতার কথা জিজ্ঞেস করা হয় সাক্ষাৎকারে। সাকিব সেখানে বলেছেন, ‘আমার এই দলে একটা মিসিং, সেটা হচ্ছে ইবাদত। ইবাদত, ও হচ্ছে আমার এই বিশ্বকাপে সবচেয়ে বড় মিসিং।’
ইবাদতকে কেন মিস করবেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন সাকিব, ‘এ বিশ্বকাপটা যেখানে হচ্ছে, সে কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে যে জিনিসটা দরকার ছিল, সবচেয়ে বড় অস্ত্রটা নেই। সেটা হচ্ছে ইবাদত। এই একটা বাদে আমার কাছে মনে হয়, এই দলে আর কোনো দুর্বলতা নেই।’
সাকিব এরপর যোগ করেন, ‘আমরা মোটামুটি সব দিকই কভার করার চেষ্টা করেছি। এই ১৫ জন খেলোয়াড়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমি মনে করি এরা যখনই যে সুযোগ পাবে, দেশের জন্য ভালো কিছু করে আসবে।’
দলে যে পাঁচজন পেস বোলার আছে, তাঁদের মধ্যে কে সবচেয়ে ভালো করবেন, সে প্রসঙ্গে সাকিব প্রথমে বলেন, ‘আমি তো মনে করি, আমার পাঁচ পেসারের সবারই আলাদা আলাদা দিক আছে।’ এরপর আবারও প্রশ্ন করা হলে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের কথা বিশেষ করে বলেছেন সাকিব, ‘ভারতের যে উইকেট, আমি মনে করি, সেখানে ডেথ বোলিং আর শুরুর বোলিংটা গুরুত্বপূর্ণ হবে। আমি মনে করি, ডেথ বোলিংয়ে মোস্তাফিজ বড় ভূমিকা রাখতে পারে। আর নতুন বলে তাসকিন আমাদের জন্য ভালো কিছু করতে পারে।’
এই বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ তিন খেলোয়াড় মাহমুদউল্লাহ, মুশফিক ও সাকিব নিজে। এবারের বিশ্বকাপে নিজের কাছে আর মাহমুদউল্লাহ ও মুশফিকের কাছে প্রত্যাশা নিয়ে তিনি বলেছেন, ‘আমি, মুশফিক ভাই, রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই—যে তিনজন আছি, আমি মনে করি, আমাদের এ বিশ্বকাপ থেকে পাওয়ার কিছু নেই। আমরা দলকে শুধু দিতেই পারি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: টস শেষ, জানুন ফলাফল
- চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার: বিদেশিদের পছন্দের শীর্ষে ২৬ ব্লু-চিপ শেয়ার
- নাভানা ফার্মায় তোলপাড়: বিএসইসির ৪ সদস্যের কমিটি
- লভ্যাংশের চমক শেয়ারবাজারে: বিনিয়োগকারীদের বড় ডিভিডেন্ড দিচ্ছে ৩ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- পরবর্তী রাষ্ট্রপতি কে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘুরে দাঁড়াচ্ছে পিপলস লিজিং: ২০২৬-এ পুরোদমে চালুর মহাপরিকল্পনা
- বিনিয়োগকারীদের সুখবর: ডিভিডেন্ড দিতে আসছে ২ কোম্পানি
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: পাকিস্তানের ব্যাটিং ঝড়, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের কোচরা আসবে না কেন? জানা গেল বিস্তারিত
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৩ মার্চ ২০২৬)
- গরমে এসি চালু করছেন? আগে এই বিষয়গুলো না দেখলে বিপদ
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম পাকিস্তান
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live