শিষ্যদের নতুন কোচের সাথে মানিয়ে নেওয়ার অভিনব কৌশল শেখালেন হেরাথ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে স্পিন কোচ রঙ্গনা হেরাথের চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মাসের শেষের দিকে (৩০ নভেম্বর)। আগেই জানা গেছে, বাংলাদেশের সঙ্গে চুক্তি বাড়ানোর কোনো আগ্রহ নেই শ্রীলঙ্কার সাবেক এই স্পিনার। তবে হেরাথের অধীনে দেশের স্পিনাররা খারাপ পারফরম্যান্স করেননি। বিশেষ করে জাতীয় মাটিতে তিনি তার যোগ্যতা দেখিয়েছেন। বাংলাদেশ অধ্যায় শেষ করার আগে নতুন কোচের সঙ্গে শিষ্যদের কাজের কৌশলের ওপরও জোর দেন হেরাথ।
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হন হেরাথ। সেখানে টাইগারদের কোচিং করানোর অভিজ্ঞতা নিয়ে তিনি বলছিলেন, ‘কোচ হিসেবে অনেক কিছু শেখার ছিল। একইভাবে আমি আমার অভিজ্ঞতা ছেলেদের সঙ্গেও ভাগাভাগি করেছি। প্রতিটি দিনই শেখার। আশা করছি তারা আমার কাছ থেকে কিছু না কিছু নিয়ে এর চর্চা করবে।’
স্পিন বোলিংয়ের পাশাপাশি হেরাথ প্রশাংসায় ভাসালেন দেশের পেসারদেরও, ‘ক্রিকেট দলীয় খেলা। তাই কম্বিনেশন এবং ব্যালেন্স জরুরি। আমাদের দারুণ ফাস্ট বোলিং অ্যাটাক আছে। স্পিনাররা কীভাবে ভূমিকা রাখছে সেদিকেও নজর রাখতে হয়। পুরোটাই বোঝাপড়া আর সচেতনতার ব্যাপার।’
এদিকে হেরাথ চলে গেলে তার জায়গায় নতুন কেউ আসবেন। নতুন সেই কোচের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে স্পিনারদের টোটকা দিয়েছেন হেরাথ, ‘আমি ছেলেদের সঙ্গে অনেকদিন কাজ করেছি। আসল ব্যাপার হলো নিজের দায়িত্ব বুঝতে পারা, নিজের শক্তির জায়গা চিহ্নিত করতে পারা। সেটা বুঝতে পারলেই নতুন কোচের অধীনে ছেলেরা ভালো করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ