ব্রেকিং নিউজ: বিশেষ কারণে ২৮ হাজার মোবাইল ফোন বন্ধের নির্দেশ
২৮,০০০ মোবাইল ফোন সেট বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এর কারণ হলো অনলাইন জালিয়াতি। অনলাইন জালিয়াতি বন্ধ করতে এই নির্দেশ দিয়েছে ভারত সরকার। দেশটির টেলিকম অপারেটরদের অবিলম্বে এই হ্যান্ডসেটগুলি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।
তাছাড়া, এই স্মার্টফোনগুলিতে ব্যবহৃত ২০ লক্ষ নম্বর রি-ভেরিফাই করার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যান্ডসেটগুলি সাইবার ক্রাইম এবং আর্থিক জালিয়াতি করতে ব্যবহৃত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ (ডিওটি), কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) এবং রাজ্য পুলিশ সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে।
মূলত, ভারতের নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির টেলিযোগাযোগ বিভাগ শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে বলেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সাইবার ক্রাইম এবং আর্থিক জালিয়াতিতে টেলিকম পণ্যের ব্যবহার রোধ করতে এক সঙ্গে কাজ করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের যৌথ বিশ্লেষণে উঠে এসেছে, সাইবার ক্রাইমের কাজে ২৮ হাজার ২০০ মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের তদন্তে উঠে আসে, এই মোবাইল হ্যান্ডসেটগুলোতে ২০ লাখ নম্বর ব্যবহৃত হয়েছে।
বিষয়টি নজরে আসতেই টেলিযোগাযোগ অধিদপ্তর টেলিকম অপারেটরদের এই ২৮ হাজার ২০০ সেট ব্লক করার নির্দেশ দেয়। এই সেটগুলিতে ব্যবহৃত 20 লক্ষ নম্বরগুলি পুনরায় যাচাই করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি