বাংলাদেশকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম
বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে দুই দলই শ্রীলঙ্কাকে হারিয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এইডেন মার্করামের মতে, বাংলাদেশ খুবই শক্তিশালী দল এবং তাদের জন্য চ্যালেঞ্জিং হবে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, ‘এটা হলে তো ভালো হবে। এটা (সুপার এইট) আমাদের লক্ষ্য। আপনাকে কন্ডিশনটা দেখতে হবে এবং বাংলাদেশ খুবই শক্তিশালী দল। এটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। আমরা সামনের দিকে তাকাতে চাই।’
এবারের বিশ্বকাপে সমালোচনার কেন্দ্র বিন্দুতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট এবং আউটফিল্ড। যেখানে রানের দেখা পাওয়া যাচ্ছে না একদমই। এই মাঠেই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বিপরীতে একই ভেন্যুতে দুটি ম্যাচ খেলেছে প্রোটিয়রা। নিজেদের তৃতীয় ম্যাচও নিউ ইয়র্কেই খেলবে তারা। তাতে বাড়তি সুবিধা দেখছেন মার্করাম।
তিনি বলেন, ‘আমরা খানিকটা সুবিধা পেয়েছি এই মাঠে কিংবা ভেন্যুতে দুটো ম্যাচ খেলেছি। আশা করছি এটা আমাদের পরিস্কার একটা ধারণা দেবে এবং ব্যাটিংয়ের দিক থেকে আমরা পরিকল্পনাটা আরও বাস্তবায়ন করতে এবং কিভাবে ১৪০ রান করতে পারব। আমরা যদি আগে ব্যাটিং করি তাহলে আশা করি আমাদের বোলাররা বাকি কাজটা সারবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: টস শেষ, জানুন ফলাফল
- চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার: বিদেশিদের পছন্দের শীর্ষে ২৬ ব্লু-চিপ শেয়ার
- নাভানা ফার্মায় তোলপাড়: বিএসইসির ৪ সদস্যের কমিটি
- লভ্যাংশের চমক শেয়ারবাজারে: বিনিয়োগকারীদের বড় ডিভিডেন্ড দিচ্ছে ৩ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- পরবর্তী রাষ্ট্রপতি কে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘুরে দাঁড়াচ্ছে পিপলস লিজিং: ২০২৬-এ পুরোদমে চালুর মহাপরিকল্পনা
- বিনিয়োগকারীদের সুখবর: ডিভিডেন্ড দিতে আসছে ২ কোম্পানি
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: পাকিস্তানের ব্যাটিং ঝড়, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের কোচরা আসবে না কেন? জানা গেল বিস্তারিত
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৩ মার্চ ২০২৬)
- গরমে এসি চালু করছেন? আগে এই বিষয়গুলো না দেখলে বিপদ
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম পাকিস্তান
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live