ব্রেকিং নিউজ: দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চের আগেই বাংলাদেশে ফিরে আসবেন। বুধবার রাতের এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। তবে, কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।
৮ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ এই ভিডিও বার্তায় নাদেল বলেন, “এ দেশ আমাদের অহংকার। একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না।” তিনি উল্লেখ করেন যে, গত বছর জানুয়ারিতে বাংলাদেশে বই উৎসব আয়োজন করা হয়েছিল, কিন্তু ড. ইউনূস সরকারের কারণে শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু শিশুদের নয়, এ দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে সরকার কাজ করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে ছোট করতে, বাঙালি জাতির অহংকার, সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করা হচ্ছে।” বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নাদেল দাবি করেন, "আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে।"
তিনি আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "দেশের মানুষের পাশে থাকার জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে দেশ পরিচালনার পর আমরা কিছু ভুল করেছি, এজন্য ক্ষমাপ্রার্থী।"
নাদেল আরও বলেন, "আমাদের দলীয় নেতাকর্মীদের ওপর অনেক নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। আমাদের অনেক কর্মী নানা বিপদের মধ্যে রয়েছে। আমরা তাদের খবর ঠিকমতো নিতে পারিনি। আপনাদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, আগামী মার্চের আগেই নেত্রী দেশে ফিরবেন।"
এসময় তিনি দেশের সাধারণ জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে