তিন পেসারের ইনজুরি, শুরুর আগেই দুশ্চিন্তায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
নিজস্ব প্রতিবেদক: আর কদিন পরেই শুরু হচ্ছে ক্রিকেট মহাযজ্ঞ আইপিএল। প্রতিটি দলই নিজেদের সেরা প্রস্তুতি নিতে ব্যস্ত। কিন্তু এমন সময় একের পর এক ইনজুরির ধাক্কায় দিশেহারা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তিন গুরুত্বপূর্ণ পেসার—মায়াঙ্ক যাদব, আভেশ খান ও মহসিন খান—চোটের কারণে শুরুর দিকেই মাঠের বাইরে থাকছেন।
বিশেষ করে তরুণ স্পিডস্টার মায়াঙ্ক যাদবের অনুপস্থিতি লক্ষ্ণৌর জন্য বড় ধাক্কা। গত আসরে তার আগুনে গতির বোলিং মুগ্ধ করেছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু এবার হাঁটুর ইনজুরি তার গতি থামিয়ে দিয়েছে। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, ফলে আইপিএলের প্রথমভাগে তার খেলা অনিশ্চিত।
অন্যদিকে, অভিজ্ঞ পেসার আভেশ খানও হাঁটুর চোটে ভুগছেন। মায়াঙ্কের মতো তিনিও বেঙ্গালুরুতে রিহ্যাব করছেন এবং ইনজেকশন নিয়ে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলতি বছরের শুরুর দিকে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে কেরালার বিপক্ষে শেষবার খেলতে দেখা গেছে তাকে।
মহসিন খানের ইনজুরি নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিপক্ষে উত্তর প্রদেশের হয়ে বল করতে গিয়ে ৫ ওভারের বেশি টিকতে পারেননি তিনি। তবে আগামী সপ্তাহের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে শুধু পেসাররাই নন, লক্ষ্ণৌর দুশ্চিন্তা আরও বাড়িয়েছে মিচেল মার্শের ইনজুরি। পুরোপুরি ফিট না থাকায় এই অস্ট্রেলিয়ান তারকা কেবল ব্যাটার হিসেবে খেলতে পারবেন। ফলে বোলিং আক্রমণে ভারসাম্য রাখতে নতুন পরিকল্পনা সাজাতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।
আসরের শুরুতেই একের পর এক ইনজুরির ধাক্কা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জন্য অশনি সংকেত। এখন দেখার বিষয়, দলটি এই চ্যালেঞ্জ কীভাবে সামলায় এবং বিকল্প কী সমাধান খুঁজে বের করে।
তুহিন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করলো সৌদি আরব
- সৌদিতে আজ শাওয়ালের চাঁদ দেখা যাবে কিনা জানা গেল
- শেয়ারবাজার: বস্ত্র খাতের ৫ কোম্পানির মুনাফায় বড় চমক
- বাংলাদেশ ঈদ কবে, যা জানা গেল
- মুনাফায় ধস: বস্ত্র খাতের ১৬ কোম্পানির আয় তলানিতে
- ঈদের তারিখ ঘোষণা করলো সিঙ্গাপুর ও তুরস্ক
- জানা গেল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬)
- বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ২০ মার্চ ২০২৬)
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল-বায়ার্ন ও বার্সা-অ্যাতলেটিকো
- চ্যাম্পিয়ন্স লিগ: গোলবন্যায় শেষ আটে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ
- ৩৮ বছরেও মেসির জাদুতে ভরসা! আর্জেন্টিনার ২৮ সদস্যের দল ঘোষণা
- ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- হৃদপিণ্ডের শত্রু এই ৫ ফল? বাড়াতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি, সাবধান!