সৌদি আরবে ব্যাপক ধরপাকড়: গ্রেপ্তার ২৫ হাজারের বেশি প্রবাসী
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে দেশজুড়ে কড়া নজরদারি ও অভিযানের ফলে ২৫ হাজার ৩৬২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
অভিযানে ধরা পড়াদের পরিসংখ্যান
সরকারি তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে—
১৮,৫০৪ জন আবাসিক আইন লঙ্ঘনের দায়ে,
৪,০০৪ জন অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে,
২,৮৫৪ জন শ্রম আইন ভঙ্গের কারণে আটক হয়েছেন।
এছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ১,৫৩৩ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৫% ইথিওপিয়ান, ৩০% ইয়েমেনি এবং ৫% অন্যান্য দেশের নাগরিক।
সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা ব্যর্থ
দেশটির নিরাপত্তা বাহিনী আরও জানায়, সৌদি আরব থেকে অবৈধভাবে পালানোর সময় ৬২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ৯ জন পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।
কঠোর আইন ও শাস্তির হুঁশিয়ারি
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, অবৈধভাবে কাউকে প্রবেশ করাতে সহায়তা করলে, কিংবা তাদের আশ্রয় বা পরিবহন প্রদান করলে, কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এতে রয়েছে—
১৫ বছরের কারাদণ্ড
১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা
সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্তকরণ
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা
সৌদি সরকার অভিবাসন আইন বাস্তবায়নে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC পাসের পর একাদশে ভর্তির নিয়ম ও তারিখ ২০২৬
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- SSC-র পর কি নিয়ে পড়ব? বিজ্ঞান নাকি মানবিক
- সৌদিতে বিনামূল্যে চিকিৎসা কখন পাবেন প্রবাসীরা, জানুন
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- রেকর্ড দামের পথে স্বর্ণ, আজকের সর্বশেষ দর প্রকাশ
- কুয়েতে হাজারো প্রবাসীর কোটি টাকা উধাও!
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- সরকারি ছুটির তালিকায় নতুন সুযোগ, যেভাবে মিলবে৮ দিনের ছুটি
- ২৯ কক্ষের আয়নাঘর ঘুরে যা বললেন চিফ প্রসিকিউটর
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ