স্থগিত এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন
কারিগরি উন্নয়নের জন্য আবেদন কার্যক্রম বন্ধ, অনিশ্চয়তায় প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে চলমান আবেদনপ্রক্রিয়া হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএ জানায়, জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাত ৮টা থেকে আবেদনপ্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকবে।
তবে আবেদন আবার কবে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি কর্তৃপক্ষ।
এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের আবেদন কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী চলছিল। কিন্তু জরুরি কারিগরি কারণে আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষ হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তা সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ জুন থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদন চলার কথা ছিল ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত এবং আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা ছিল ১৩ জুলাই পর্যন্ত।
তবে হঠাৎ আবেদন স্থগিতের এ ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন লাখো চাকরিপ্রত্যাশী। অনেকেই ইতিমধ্যে আবেদন প্রক্রিয়ার মধ্যবর্তী ধাপে ছিলেন বা ফি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ বিষয়ে এক চাকরিপ্রত্যাশী বলেন, "সারাদিন কাগজপত্র তৈরি করলাম, সন্ধ্যায় দেখি সাইট বন্ধ। কিছু জানিয়ে দিলে ভালো হতো।"
এনটিআরসিএ জানিয়েছে, এটি শুধু কারিগরি কারণে সাময়িক স্থগিতাদেশ। প্রার্থীদের উদ্বিগ্ন না হয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী