সূচকের ঊর্ধ্বমুখী ধারা, প্রথম ঘণ্টায় লেনদেন ২২৩ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে ইতিবাচক ধারায়। বাজারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বড় একটি অংশের শেয়ারদর বাড়ায় সূচকও ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম ঘণ্টা—সকাল ১০টা থেকে ১১টার মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫৩ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৯ দশমিক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৭ দশমিক ৪১ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ সময়ে দাম বেড়েছে ২৪৮ কোম্পানির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির শেয়ারদর।
বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ের কিছু নীতিগত অগ্রগতি এবং বিনিয়োগকারীদের মনোভাব কিছুটা স্থিতিশীল হওয়ায় বাজারে লেনদেনের গতি বেড়েছে। তবে তারা এও মনে করছেন, বাজারের দীর্ঘমেয়াদি গতি ধরে রাখতে হলে টেকসই কাঠামোগত পদক্ষেপ প্রয়োজন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা