Md Razib Ali
Senior Reporter
১০৫% নগদ লভ্যাংশে চমক, একই দিনে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা আরেক কোম্পানির
শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তাদের লভ্যাংশ-সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে। এর মধ্যে গ্রামীণফোন শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে, ২০২৫ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রামীণফোনের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ
পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক ফলাফলের ভিত্তিতে গ্রামীণফোন শেয়ারপ্রতি ১০ টাকা ৫০ পয়সা, অর্থাৎ ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেবে।
এই লভ্যাংশ পাওয়ার জন্য আগামী ১২ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটে যাদের নামে কোম্পানির শেয়ার থাকবে, তারাই এই লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।
কমেছে শেয়ারপ্রতি মুনাফা
চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ টাকা ২১ পয়সা। ফলে ইপিএস কমেছে ৬৯ পয়সা, অর্থাৎ প্রায় ৬ শতাংশ।
এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস দাঁড়িয়েছে ৫ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৫১ পয়সা। ফলে প্রান্তিক ভিত্তিতে মুনাফা কমেছে ৮৯ পয়সা বা প্রায় ১৪ শতাংশ।
গত ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৫১ পয়সা।
পদ্মা ইসলামী লাইফে ‘নো ডিভিডেন্ড’
অন্যদিকে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ৬ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওই দিন যাদের নামে কোম্পানির শেয়ার থাকবে, তারাই সভায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- ডলারের দরপতনে বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন
- যেসব সরকারি চাকরিজীবীদের পে-স্কেল না দিতে বলেছে টিআইবি
- সোনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর