Md Razib Ali
Senior Reporter
শেয়ারবাজারে বড় উত্থান, নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর দেশের শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তনের ধারা আরও জোরালো হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় বাড়ছে লেনদেন, ঊর্ধ্বমুখী হচ্ছে প্রধান সূচক এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
একসময় যেখানে দৈনিক লেনদেন ৩০০ থেকে ৪০০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, বর্তমানে তা বেড়ে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ কোটি টাকার ঘরে পৌঁছেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ সাপ্তাহিক পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে প্রায় সব প্রধান সূচকই ঊর্ধ্বমুখী ছিল।
ডিএসইএক্স সূচক ৯৬.৩ পয়েন্ট (১.৬৬%) বেড়ে ৫,৯০০ পয়েন্টে পৌঁছেছে।ডিএস-৩০ সূচক ৪৯.৮৭ পয়েন্ট (২.২৯%) বেড়ে ২,২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইএস (শরিয়াহ সূচক) ১৭.৭৫ পয়েন্ট (১.৪৯%) বেড়ে প্রায় ১,২০৭ পয়েন্টে উন্নীত হয়েছে।তবে ডিএসএমইএক্স (এসএমই সূচক) ৭১.৬ পয়েন্ট (৫.৩৯%) কমে ১,২৪৭ পয়েন্টে নেমে এসেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪২ কোটি টাকা, যা আগের সপ্তাহের ৬ হাজার ৯১৯ কোটি টাকা থেকে প্রায় ৬.৫৮ শতাংশ বেশি। দৈনিক গড় লেনদেন বেড়ে হয়েছে ১ হাজার ৪৭৪ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল প্রায় ১ হাজার ৩৮৪ কোটি টাকা।
সপ্তাহ শেষে ডিএসইর মোট বাজার মূলধন বেড়ে ৭ লাখ ১০ হাজার ৮৩৪ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ১ শতাংশ বেশি। মার্কিন ডলারে এর পরিমাণ দাঁড়িয়েছে ৫৭.৮০ বিলিয়ন ডলার।
বিদায়ী সপ্তাহে ২১৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৫৫টির দাম কমেছে এবং ১৮টির দামে কোনো পরিবর্তন হয়নি।বাজারের অ্যাডভান্স-ডিক্লাইন রেশিও (এডিআর) ছিল ১.৩৯, যা বাজারে বিক্রির তুলনায় ক্রয়চাপ বেশি থাকার ইঙ্গিত দেয়।
বাজারসংশ্লিষ্টদের মতে, বিএসইসির নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর সুশাসন, স্বচ্ছতা, তালিকাভুক্ত কোম্পানিগুলোর জবাবদিহি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এর ইতিবাচক প্রভাব বাজারের সূচক, লেনদেন এবং সামগ্রিক কার্যক্রমে প্রতিফলিত হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- আত্মগোপনের পুরো গল্প জানালেন জাহাঙ্গীর কবির নানক
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল