সানলাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৬ সালের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় মোট আয়ের তুলনায় ৩ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা বেশি হয়েছে, অর্থাৎ এ সময়ে কোম্পানিটির ঘাটতি (ডেফিসিট) হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা।
অন্যদিকে, আগের বছরের একই সময়ে কোম্পানিটির লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী দাবি (ক্লেইম)সহ মোট ব্যয়ের তুলনায় মোট আয়ের উদ্বৃত্ত (সারপ্লাস) ছিল ৫ কোটি ২ লাখ টাকা। এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৪৯ কোটি ৬৩ লাখ টাকা।
আগের বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৫০ কোটি ২০ লাখ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ঋণাত্মক ২ টাকা ৮৩ পয়সা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- শেয়ার বিজকে লিগ্যাল নোটিশ পাঠাল রবি, শুরু নতুন বিতর্ক
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- সাকিবের বাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- রবির বড় সাফল্য! আয় কম বাড়লেও রেকর্ড মুনাফা ও গ্রাহক বৃদ্ধি
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম
- দেশি ৫ মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক!