ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, এগিয়ে পাঁচটি

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জুলাই ৩০ ১১:৪৪:৫৭
ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, এগিয়ে পাঁচটি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি বিমা কোম্পানির ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে পাঁচটি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে, আর একটি কোম্পানির মুনাফা কমেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কোম্পানিগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করে।

ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স (আইসিআইসিএল) এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা ০.১৪ টাকা থেকে বেড়ে ০.৬৩ টাকায় উন্নীত হয়েছে। জানুয়ারি-জুন সময়ে ইপিএস বেড়ে হয়েছে ০.৯৪ টাকা, যা আগের বছর ছিল ০.৩৫ টাকা। কোম্পানির ভাষ্য, কর-পরবর্তী নিট মুনাফা বাড়লেও প্রিমিয়াম আয় কমে যাওয়া এবং দাবি পরিশোধ বেড়ে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহ কিছুটা কমেছে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ইপিএস দ্বিতীয় প্রান্তিকে ০.১৪ টাকা থেকে বেড়ে ০.৫৩ টাকা হয়েছে। ছয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ০.৮৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৪৩ টাকা। একই সঙ্গে কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহ ও নিট সম্পদ মূল্যও বেড়েছে।

শিকদার ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস বেড়ে ০.১৯ টাকা হয়েছে, যা আগের বছর ছিল ০.১৪ টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস ১.০৫ টাকায় পৌঁছেছে। তবে পরিচালন নগদ প্রবাহ কমেছে।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকে ১.০৩ টাকা ইপিএস অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৮৬ টাকা। ছয় মাসে ইপিএস বেড়ে হয়েছে ২.১৯ টাকা। পাশাপাশি পরিচালন নগদ প্রবাহ ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও বৃদ্ধি পেয়েছে।

ফেডারেল ইন্স্যুরেন্সের ইপিএস এপ্রিল-জুন প্রান্তিকে ০.২৯ টাকা থেকে বেড়ে ০.৫৫ টাকা হয়েছে। প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১.০১ টাকা। এ সময় পরিচালন নগদ প্রবাহ ও নিট সম্পদ মূল্যও বেড়েছে।

অন্যদিকে, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সই একমাত্র কোম্পানি, যার মুনাফা কমেছে। এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ০.৩৩ টাকা থেকে কমে ০.৩০ টাকায় নেমে এসেছে। ছয় মাসে ইপিএস কমে হয়েছে ০.৮৯ টাকা, যা আগের বছর ছিল ০.৯৮ টাকা। একই সঙ্গে পরিচালন নগদ প্রবাহ ইতিবাচক অবস্থা থেকে ঋণাত্মকে নেমে এসেছে। কোম্পানির মতে, প্রিমিয়াম আয়, বিনিয়োগ আয় ও অন্যান্য আয়ের প্রবৃদ্ধি কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত: