ফান্ডের সম্পদ নিয়ে বিতর্কের অবসান, যা বলছে ব্র্যাক ব্যাংক
দেশের অন্যতম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস ম্যানেজমেন্ট পরিচালিত চারটি মিউচুয়াল ফান্ডের সব বিনিয়োগ সম্পদ নিরাপদ ও অক্ষত রয়েছে বলে জানিয়েছে ফান্ডগুলোর কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক।
১৩ জুলাই প্রকাশিত ব্র্যাক ব্যাংকের মিউচুয়াল ফান্ড অ্যাসেট কনফার্মেশন রিপোর্টে বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত কাস্টডিয়ানের তত্ত্বাবধানে থাকা সব তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত বিনিয়োগ এবং ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর) শতভাগ হিসাবভুক্ত রয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিমালা অনুযায়ী এসব সম্পদ স্বাধীন কাস্টডিয়ানের তত্ত্বাবধানে সংরক্ষিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, রেস ম্যানেজমেন্ট পরিচালিত পপুলার লাইফ ১ম মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এবি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের মোট সম্পদের পরিমাণ ৭২৪ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে তালিকাভুক্ত শেয়ার, বিএসইসি অনুমোদিত অ-তালিকাভুক্ত বিনিয়োগ এবং ব্যাংক আমানতে মোট ৭১৮ কোটি ৭২ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।
ব্র্যাক ব্যাংক জানায়, মিউচুয়াল ফান্ডের তালিকাভুক্ত শেয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে থাকে না; বরং কাস্টডিয়ানের নিজস্ব ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি) হিসাবেই সংরক্ষিত থাকে। শেয়ার লেনদেনের নিষ্পত্তিও কাস্টডিয়ানের তত্ত্বাবধানেই সম্পন্ন হয়।
রেস ম্যানেজমেন্টের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা বলেন, কোম্পানির পরিচালিত সব ফান্ডের সম্পদের পূর্ণাঙ্গ হিসাব রয়েছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। তার দাবি, স্বাধীন কাস্টডিয়ানের প্রতিবেদনও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, কিছু মহল ফান্ডের সম্পদ আত্মসাতের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের কাস্টডিয়ান প্রতিবেদনগুলো সেই অভিযোগকে সমর্থন করে না।
এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ (এএমএফএসি)-এর নিয়ন্ত্রক বিষয়ক লিয়াজোঁ প্রফেসর এ.কে.এম. মাজহারুল ইসলাম বলেন, কাস্টডিয়ানের সর্বশেষ প্রত্যয়ন মিউচুয়াল ফান্ড শিল্পের জন্য ইতিবাচক বার্তা। তার মতে, এটি প্রমাণ করে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও কাস্টডিয়ানের পৃথক দায়িত্ব কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে এবং ফান্ডের সম্পদ যথাযথভাবে সুরক্ষিত রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ১৫ জুলাইয়ের নির্দেশনায় নতুন ব্যাখ্যা, স্পষ্ট করল বিএসইসি
- ব্যাংক-বিমা খাতে সুখবর, তিন প্রতিষ্ঠানের মুনাফায় বড় উল্লম্ফন
- SSC Result 2026: এক ক্লিকেই যেভাবে দেখবেন রেজাল্ট
- রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন জল্পনা, সম্ভাব্যদের তালিকায় ড. ইউনূস
- বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নতুন বার্তা
- পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য নতুন সুবিধা
- চার্টার্ড লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সৌরজগতের কাছেই মিলল লুকিয়ে থাকা ৪ নতুন নক্ষত্র
- ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, এগিয়ে পাঁচটি
- নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট, যা জানালেন অর্থমন্ত্রী