গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান স্কিম টু ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে । ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের অর্জিত মুনাফা, পূর্বের সংরক্ষিত আয় এবং মুনাফা বিতরণের জন্য বিদ্যমান রিজার্ভ বিবেচনায় নিয়ে এ ডিভিডেন্ড অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ৮২ পয়সা। একই সময়ে বাজারমূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য হয়েছে ১১ টাকা ৭ পয়সা। এছাড়া ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিইউ) হয়েছে ৯০ পয়সা।
এর আগের বছর, অর্থাৎ ৩০ জুন ২০২৫ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ৮১ পয়সা। সে সময়ে বাজারমূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৫ টাকা ৮৯ পয়সা, ক্রয়মূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১০ টাকা ৯৫ পয়সা এবং ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ৮৬ পয়সা।
অর্থাৎ এক বছরের ব্যবধানে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ১ পয়সা, বাজারমূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য ১ টাকা ১৮ পয়সা, ক্রয়মূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য ১২ পয়সা এবং ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ৪ পয়সা বেড়েছে। ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর ২০২৬।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ