এক এক জনের ঘামে, এক এক রকম গন্ধ হয় কেন
বিশেষজ্ঞদের মতে, নানা শারীরবৃত্তিয় প্রক্রিয়ার মতো ঘামও একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ঘামে দুর্গন্ধ হওয়ার প্রধান কারণ হলো ত্বকে উপস্থিত ব্যাক্টেরিয়া। প্রাথমিক ভাবে ঘাম কম হওয়ার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। শরীরের যে অংশে ঘাম হয়, সেই জায়গাগুলো ভালো করে ধুয়ে, রোমহীন রাখলে এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া সুগন্ধি ব্যবহার করলে এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়।
কিন্তু এতো কিছু করেও ঘামের গন্ধ বদলানো যায় কী?
আপাত ভাবে আদা, রসুন বেশি খেলে সেই গন্ধ ঘামের সঙ্গে শরীরের বাইরে আসতেই পারে। তাই সেই জাতীয় জিনিস না খেলেই এর থেকে মুক্তি মিলবে। কফি, মদ জাতীয় পানীয় কম খাওয়ার চেষ্টা করতে হবে। প্রতিদিনের ডায়েটে অবশ্যই লেবু জাতীয় ফল রাখতে হবে।
কার ঘামের গন্ধ কেমন হবে, তা নির্ভর করে তার শারীরিক অবস্থার উপরেও। মেয়েদের ক্ষেত্রে যেমন ঋতুচক্র শুরুর আগে এবং ঋতুচক্র বন্ধের সময়ে ঘামের গন্ধ পরিবর্তন হয়।
তবে চিকিৎসকরা বলছেন, ঘামের গন্ধ নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি পালটানো কখনোই সম্ভব নয়। ঘাম কম হয় এমন কাপড়ের জামা পরতে চেষ্টা করতেই নিদান দিচ্ছেন তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একাদশে ভর্তি আবেদনে বড় পরিবর্তন, এবার যা করতে হবে শিক্ষার্থীদের
- চেয়ারম্যানের নামে বক্তব্য, এবার কঠোর সতর্কবার্তা বিএসইসির
- ইউনিটপ্রতি মুনাফা থাকলেও লভ্যাংশ শূন্য, তিন ফান্ডের সিদ্ধান্ত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- এক ঘটনায় বিএসইসির ২২ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি, জানুন বিস্তারিত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে জেনে নিন আজকের দাম
- ১৮ আগস্ট স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- টেস্টে ফেল দেখিয়ে এসএসসিতে বসতে না দিলে বিপদে পড়বে স্কুল?
- স্বামীর মৃত্যুর খবরের পর নতুন সিদ্ধান্ত দীপু মনির আইনজীবীর
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ২০ আগস্ট আজকের স্বর্ণের দাম