প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি নতুন পদ সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার প্রাথমিক বিদ্যালয়ে বিশেষায়িত শিক্ষকদের সংখ্যা বৃদ্ধিতে কাজ করছে।
-
সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক:প্রাথমিক পর্যায়ে সংগীত ও শারীরিক শিক্ষা চালু করতে ৫,১৬৬টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। প্রাথমিকভাবে ক্লাস্টারভিত্তিক নিয়োগ শুরু হবে, যা পরে সারা দেশে সম্প্রসারিত হবে।
-
চারুকলার শিক্ষক:প্রাথমিক বিদ্যালয়গুলোতে চারুকলার শিক্ষকের ৫,০০০টিরও বেশি পদ সৃষ্টি করা হবে। এটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে।
-
সহকারী প্রধান শিক্ষক:প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের প্রমোশন দিয়ে ৯,৫৭২টি সহকারী প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে।
আগামী তিন মাসের মধ্যে:
- ২০৮ জন প্রধান শিক্ষক।
- ৬,৫৩১ জন সহকারী শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
শিক্ষকদের বদলির পদ্ধতি সহজতর করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা শিক্ষক বদলির দীর্ঘসূত্রিতা দূর করবে।
-
মিড-ডে মিল:শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কার্যক্রমে ডিম, দুধ, পাউরুটি, কলা ও মৌসুমি ফল অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিকভাবে দেড়শ উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি বাস্তবায়ন করা হবে।
-
প্রি-প্রাইমারি শিক্ষা:প্রি-প্রাইমারি শিক্ষার মেয়াদ এক বছরের পরিবর্তে দুই বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
স্কুল ভবনের আধুনিকায়ন:ঢাকার ২০৪টি স্কুল পুনর্গঠন এবং ১০টি আধুনিক স্কুল উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে।
-
বিশেষ প্রকল্প:কক্সবাজার ও বান্দরবানের প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে ৯৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
শিক্ষার মান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে। পিইডিপি-৫ প্রকল্পের মাধ্যমে নতুন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
প্রাথমিক শিক্ষায় দৃষ্টিনন্দন স্কুল ভবন তৈরির পাশাপাশি শিক্ষকদের জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
এ ধরনের উদ্যোগগুলো বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে এবং শিক্ষার মানোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান