ব্রুনাই-সিঙ্গাপুরে রমজান মাস শুরুর তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ পবিত্র রমজানের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২ মার্চ থেকে রোজা পালন শুরু হবে। দুই দেশের ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
সিঙ্গাপুরের মুফতি নাজিরুচাঁদ দেখা যায়নি, ব্রুনাই-সিঙ্গাপুরে ২ মার্চ থেকে রমজান
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ পবিত্র রমজানের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২ মার্চ থেকে রোজা পালন শুরু হবে। দুই দেশের ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
সিঙ্গাপুরের মুফতি নাজিরুদ্দিন মোহাম্মদ নাসির এক বিবৃতিতে জানান, আবহাওয়া ও জ্যোতির্বিজ্ঞানের বিশ্লেষণে দেখা গেছে, আজ সূর্যাস্তের পর চাঁদ দেখার সম্ভাবনা নেই। ফলে শাবান মাস ৩০ দিনে পরিপূর্ণ হবে এবং ২ মার্চ থেকে শুরু হবে রমজান।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, সূর্যাস্তের সময় চাঁদের উচ্চতা ছিল ৪.৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব ৫.১ ডিগ্রি, যা চাঁদ দেখার জন্য যথেষ্ট নয়। ব্রুনাই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও একই পদ্ধতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় এবং সিঙ্গাপুর তাদের সঙ্গে সমন্বয় রেখেই চূড়ান্ত ঘোষণা দেয়।
অন্যদিকে, ভিন্ন ভৌগলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়ায় ২ মার্চের পরিবর্তে একদিন আগেই, ১ মার্চ থেকেই রমজান শুরু হচ্ছে। দেশটির ইসলামিক সংস্থা আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় আজ ২৮ ফেব্রুয়ারি শাবান মাস শেষ হওয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে এই ঘোষণা দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, চন্দ্রপঞ্জিকার হিসাব, সময় অঞ্চলের পার্থক্য এবং ভৌগলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়া অন্যান্য দেশের তুলনায় আগে রমজান শুরুর ঘোষণা দিতে পারে।
দ্দিন মোহাম্মদ নাসির এক বিবৃতিতে জানান, আবহাওয়া ও জ্যোতির্বিজ্ঞানের বিশ্লেষণে দেখা গেছে, আজ সূর্যাস্তের পর চাঁদ দেখার সম্ভাবনা নেই। ফলে শাবান মাস ৩০ দিনে পরিপূর্ণ হবে এবং ২ মার্চ থেকে শুরু হবে রমজান।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, সূর্যাস্তের সময় চাঁদের উচ্চতা ছিল ৪.৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব ৫.১ ডিগ্রি, যা চাঁদ দেখার জন্য যথেষ্ট নয়। ব্রুনাই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও একই পদ্ধতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় এবং সিঙ্গাপুর তাদের সঙ্গে সমন্বয় রেখেই চূড়ান্ত ঘোষণা দেয়।
অন্যদিকে, ভিন্ন ভৌগলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়ায় ২ মার্চের পরিবর্তে একদিন আগেই, ১ মার্চ থেকেই রমজান শুরু হচ্ছে। দেশটির ইসলামিক সংস্থা আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় আজ ২৮ ফেব্রুয়ারি শাবান মাস শেষ হওয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে এই ঘোষণা দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, চন্দ্রপঞ্জিকার হিসাব, সময় অঞ্চলের পার্থক্য এবং ভৌগলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়া অন্যান্য দেশের তুলনায় আগে রমজান শুরুর ঘোষণা দিতে পারে।
জামাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যাপিটেক ফান্ডের বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
- পে-স্কেল নিয়ে আবারও শঙ্কা, প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ঢাকা ব্যাংক, জানুন বন্ড ছাড়ার কারণ
- ১৬ আগস্ট আজকের স্বর্ণের দাম
- ভ্যানগার্ড ফাইন্যান্স ওয়ান ফান্ডের অর্থ বিতরণে বড় সংশোধনী
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- ছুটির তালিকায় থাকা ২৬ আগস্ট নিয়ে মিলল স্পষ্ট তথ্য
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- ভুলে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট? পুরোনো মেসেজ ফেরত পাবেন যেভাবে
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়