১৫ জুলাইয়ের নির্দেশনায় নতুন ব্যাখ্যা, স্পষ্ট করল বিএসইসি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা স্পষ্ট করেছে। কমিশন জানিয়েছে, অর্জিত মুনাফা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে বিতরণ না করে সংরক্ষণের সুযোগ শুধু বে-মেয়াদি (ক্লোজড-এন্ড) মিউচ্যুয়াল ফান্ডের জন্যই প্রযোজ্য হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিএসইসির আইন বিভাগের সিএমআরআরসি ডিপার্টমেন্টের রেগুলেটরি সেকশন থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় কমিশনের চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষর করেছেন।
বিএসইসি জানায়, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে উৎসাহ দিতে ১৫ জুলাই একটি নির্দেশনা জারি করা হয়েছিল। ওই নির্দেশনায় নির্দিষ্ট পরিস্থিতিতে মিউচ্যুয়াল ফান্ডগুলোকে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা না করে অর্জিত মুনাফা সংরক্ষণের সুযোগ দেওয়া হয়।
তবে নতুন ব্যাখ্যায় কমিশন স্পষ্ট করেছে, ওই সুবিধা শুধু ক্লোজড-এন্ড (বে-মেয়াদি) মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে কার্যকর হবে। ফলে ওপেন-এন্ড বা অন্য কোনো ধরনের মিউচ্যুয়াল ফান্ড এই সুবিধার আওতায় থাকবে না।
বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২০এ-এ-এর ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী