লো প্রেশার হলে যে তিন খাবার বেশি খাবেন
ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাবারের দিকটিতে খেয়াল রাখতে হবে। যদি প্রেশার লো হয়ে যায় তাহলে এমন খাবার খেতে হবে যা ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। একটানা দীর্ঘ সময় না খেয়ে থাকলেও ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে। তাই তখন এমন খাবার খেতে হবে যা দ্রুত ব্লাড প্রেশার স্বাভাবিক হতে সাহায্য করবে। চলুন তবে জেনে নেয়া যাক লো প্রেশার হলে যে তিন খাবার বেশি খাওয়া উচিত-
কফিহঠাৎ ব্লাড প্রেশার লো হয়ে গেলে সেই অবস্থায় তাড়াতাড়ি কফি পান করে নিতে হবে। কারণ কফির মধ্যে যে ক্যাফেইন উপকরণ থাকে তা ব্লাড প্রেশার বৃদ্ধি করবে। ফলে লো প্রেশার থেকে স্বাভাবিক হবে। এতে আপনি দ্রুতই এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
বাদামবাদাম খাওয়ার অনেক উপকারিতা। এটি কিন্তু কাজ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও। রাতে একমুঠো বাদাম পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেটি ফুটিয়ে ঠাণ্ডা করে পিষে নিন। ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে এটি খেতে পারেন। হঠাৎ প্রেশার কমে গেলে এই খাবার খেলে তা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।
পানিপর্যাপ্ত পানি পান করা অনেক কারণেই জরুরি। এদিকে শরীরে পানির পরিমাণ কমে গেলে প্রেশার লো হবেই। তাই বিশেষজ্ঞরা প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করার পরামর্শ দেন। শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে নিয়মিত ডাবের পানি, লেবুর শরবত ইত্যাদি পান করা উচিত।
নর্মাল ব্লাড প্রেশার ১২০/৮০ থাকে। কিন্তু সেটি যদি ৯০/৬০ পৌঁছে যায় তখন দেখা দেয় সমস্যা। এরকমটি হলে তা অবশ্যই চিন্তার বিষয়। কারণ লো প্রেশারের কারণে হার্ট, ব্রেন, কিডনি ও ফুসফুসে ক্ষতিকর প্রভাব পড়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- দুই মিনিটের রাস্তা পেরোতেই লাগল ১৫ মিনিট, বাঁচানো গেল না সেই নবজাতককে
- সৌদিতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় রূপান্তরের আসল নিয়ম
- বিল নিয়ে ফেসবুকে ঝড় তুললেন আজহারি, জবাব দিল বিদ্যুৎ বিভাগ
- আজ দেশের বাজারে সোনার নতুন দাম
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত প্রস্তুতি, অপেক্ষা মন্ত্রিসভার অনুমোদনের
- আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি
- ভবন নির্মাণে নতুন নিয়ম: বাংলাদেশ building code যা মানতে হবে
- মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- Diego Simeone নতুন চ্যালেঞ্জ প্রস্তুতিতে অ্যাটলেটিকো
- বিনিয়োগের আগে cash flowদেখবেন কেন?