সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পাকিস্তানের কাছে আত্নসমর্পণ ভারতের
নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, কাশ্মীর বিভাজনকারী নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) সংলগ্ন একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে। তিনি এই দাবিকে ভারতের পরাজয়ের স্পষ্ট স্বীকৃতি বলেও মন্তব্য করেছেন।
বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে আতাউল্লাহ তারার বলেন, "তদন্ত থেকে পালিয়েছে আগে। এখন ময়দান থেকেও পালিয়েছে।" তিনি দাবি করেন, কাশ্মীর সীমান্তের ‘চূড়া কমপ্লেক্স’ নামক এলাকায় এই আত্মসমর্পণের ঘটনা ঘটে।
আলজাজিরা ও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ওই সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করা হয়েছে, যা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। পাকিস্তানের পক্ষ থেকে এটিকে একটি বড় কূটনৈতিক ও সামরিক জয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
এ ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতি দিয়ে ভারতের সাম্প্রতিক হামলাকে “কাপুরুষোচিত” বলে আখ্যা দেন এবং এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।”
শাহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তানের পাঁচটি অঞ্চলে ভারতের উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আট জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি এটিকে “স্পষ্ট যুদ্ধ ঘোষণার অংশ” বলেও উল্লেখ করেন এবং জানান, পাকিস্তান এর প্রতিক্রিয়ায় জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে, ভারতের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ ও সামরিক উত্তেজনা নতুন নয়, তবে এবারের ঘটনাকে ঘিরে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল বিষয়টিকে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- OPPO Find X10 Pro Max: স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের তারিখ
- জমির খতিয়ান অনলাইনে বের করার নিয়ম, ঘরে বসেই দেখুন