Md Razib Ali
Senior Reporter
আজ আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে দুই মহাতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর দ্বৈরথ।
কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দলই। তাই শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।
কঠিন পরীক্ষা পেরিয়ে শেষ ষোলোতে দুই দল
নকআউট পর্বে সহজ জয় পায়নি কোনো দলই।
আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের লড়াই শেষে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। পুরো ম্যাচজুড়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরেই জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের লড়াই শেষে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পায় মিশর। ফলে দীর্ঘ ৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে স্মরণীয় এক জয় নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় ফেরাউনরা।
দুই দলই দীর্ঘ সময় মাঠে কাটিয়ে এই ম্যাচে নামছে। তাই খেলোয়াড়দের ফিটনেস ও ক্লান্তিও ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আগুয়েরোর সতর্কবার্তা
আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো মিশরকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেপ ভার্দের তুলনায় মিশর অনেক বেশি শারীরিক ও কৌশলগত ফুটবল খেলে। তার মতে, গত ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগ যে দুর্বলতার পরিচয় দিয়েছে, সেটি কাটিয়ে উঠতে না পারলে মিশরের আক্রমণভাগ বড় বিপদ তৈরি করতে পারে।
আগুয়েরোর ভাষায়, "মিশরের আক্রমণভাগ কেপ ভার্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যা মেসি-মার্টিনেজদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।"
মেসি বনাম সালাহ—বিশ্বজুড়ে নজর
এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর লড়াই।
চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ৭ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। অন্যদিকে, হ্যামস্ট্রিং সমস্যার পর ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন সালাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে কিছুটা সংযত মনে হলেও আর্জেন্টিনার বিপক্ষে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছেন মিশরের অধিনায়ক।
দুই বিশ্বতারকার পারফরম্যান্সই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
পারেদেস যা বললেন
আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসও ম্যাচটিকে কঠিন বলে মনে করছেন।
তার ভাষায়, "এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। এখন সব দলই শারীরিকভাবে অনেক শক্তিশালী। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে।"
কখন, কোথায় হবে ম্যাচ?
আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে।
ম্যাচ শুরু: বাংলাদেশ সময় ৭ জুলাই রাত ১০:০০টা।
কোথায় দেখবেন আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ?
ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও টি-স্পোর্টস-এ। এছাড়া Sportzfy এবং Cricfy TV অ্যাপের মাধ্যমেও ম্যাচটি উপভোগ করা যাবে।
এছাড়াও ফেসবুকে "Argentina vs Egypt Live Match today" লিখে সার্চ করলেও লাইভ সম্প্রচারের বিভিন্ন উৎস খুঁজে পেতে পারেন সমর্থকরা।
মেসির আর্জেন্টিনা নাকি সালাহর মিশর—কে উঠবে কোয়ার্টার ফাইনালে, তার উত্তর মিলবে আজ রাতের এই বহুল প্রতীক্ষিত মহারণে।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন। অথবা এখানে ক্লিক করুন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম কত? ২২ আগস্টের সর্বশেষ দর জেনে নিন
- মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়ে বড় খবর, আটক ৮৭ জন
- স্বর্ণের দামে বড় লাফ, আজকের নতুন দর জেনে নিন
- বাংলাদেশে ব্যক্তিগত হেলিকপ্টার কিনতে কী লাগে, খরচই বা কত
- ৫০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বড় পরিবর্তন
- ব্যাংকঋণের পর এবার পুঁজিবাজারে সিটি গ্রুপ, ঝুঁকি কতটা?
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
- কিমের সঙ্গে বসতে চান ট্রাম্প, উত্তর কোরিয়ার পাল্টা চাল
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- একাদশে ভর্তির আগে জেনে নিন নতুন নিয়ম, এবার যা থাকছে না