পিরিয়ডের সময় স্তনে ব্যথা হলে করণীয়
ম্যাসাজ
গোসলের সময় সাবান লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। এতে রক্তের সার্কুলেশন ও লসিকার ড্রেনেজ বাড়বে, যার ফলে ব্যথা কিছুটা হলেও কমবে।
ঠাণ্ডা সেঁকবরফ টুকরো বা হিমায়িত সবজিকে তোয়ালেতে মুড়িয়ে প্রায় ১০ মিনিট ঠাণ্ডা সেঁক দিন। ব্যথা কমাতে ঠাণ্ডা সেঁক যে বেশ কার্যকর তা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে।
সাপোর্ট ব্রাস্তনে ব্যথা করলে আন্ডারঅয়্যার ব্রা এর পরিবর্তে সাপোর্ট ব্রা/অয়্যারলেস ব্রা পরার কথা ভাবতে পারেন।
ড্যান্ডেলিয়ন চাস্তনের ব্যথা কমাতে দিনে তিনবার ড্যান্ডেলিয়ন টি পান করতে পারেন।
ভিটামিন ই এবং ভিটামিন বি৬ সমৃদ্ধ খাবারস্তনের ব্যথা এড়াতে ও কমাতে ভিটামিন ই এবং ভিটামিন বি৬ একত্রে কাজ করে। তাই ডায়েটে এ জাতীয় খাবার রাখতে পারেন। বাদাম, গম ও যবে ভিটামিন ই পাবেন এবং ভিটামিন বি৬ পেতে চর্বিহীন মাংস ও পালংশাক খেতে পারেন। এছাড়া খাদ্য তালিকায় ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার বেশি রাখুন।
যেসব খাবার সম্পর্কে সতর্ক থাকবেন
হাইড্রোজেনেটেড অয়েল রয়েছে এমন খাবার কমিয়ে ফেলতে হবে, যেমন- বেকারির খাবার, প্যাকেটজাত খাবার ও প্রক্রিয়াজাত খাবার। হাইড্রোজেনেটেড অয়েল সমৃদ্ধ খাবার স্তন ব্যথায় ভূমিকা রাখে।
মিথাইলজ্যান্থাইন রয়েছে এমন খাবারও কমাতে হবে, যেমন- কোলা, চকলেট, কলা, বাদামের মাখন, পনির, আচার ও মাশরুম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মিথাইলজ্যান্থাইন উপাদান রয়েছে এমন খাবার কমিয়ে ফেললে মাসিকের স্তন ব্যথায় ভুগেন এমন নারীদের বেশিরভাগই উপকৃত হয়ে থাকেন।
খাবারে লবণের ব্যবহারও কমাতে হবে। লবণ শরীরে পানি জমিয়ে ফেলে, যার দরুণ স্তন ফুলে যায়। বিশেষ করে পিরিয়ড জনিত স্তনের ব্যথা ও ফোলা কমাতে লবণের ব্যবহার সীমিত করুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- দুই মিনিটের রাস্তা পেরোতেই লাগল ১৫ মিনিট, বাঁচানো গেল না সেই নবজাতককে
- সৌদিতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় রূপান্তরের আসল নিয়ম
- বিল নিয়ে ফেসবুকে ঝড় তুললেন আজহারি, জবাব দিল বিদ্যুৎ বিভাগ
- আজ দেশের বাজারে সোনার নতুন দাম
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত প্রস্তুতি, অপেক্ষা মন্ত্রিসভার অনুমোদনের
- আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি
- ভবন নির্মাণে নতুন নিয়ম: বাংলাদেশ building code যা মানতে হবে
- মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- Diego Simeone নতুন চ্যালেঞ্জ প্রস্তুতিতে অ্যাটলেটিকো
- বিনিয়োগের আগে cash flowদেখবেন কেন?