হার্ট অ্যাটাক এড়াতে যা করবেন
ধমনীতে রক্ত জমাট বেধে হৃদযন্ত্রে রক্ত চলাচলে বাধা দিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। আমাদের জীবনযাপন পদ্ধতির কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি থাকে জাঙ্ক ফুড যেগুলোতে উচ্চমাত্রায় চিনি, লবণ, রিফাইন্ড কার্ব, স্যাচুরেটেড ফ্যাট- তবে এগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত করবে আপনার হৃদযন্ত্রকে। এসব খাবারে থাকা ফ্যাট এবং কোলেস্টেরল রক্ত জমাট বাধার অন্যতম কারণ। খাদ্য তালিকায় রাখতে হবে স্বাস্থ্যকর খাবার। সুষম খাবারের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করাও ভীষণ জরুরি। ব্যায়াম করলে হৃদযন্ত্রের রক্ত চলাচল স্বাভাবিক থাকে। এতে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে ঠিকঠাক অক্সিজেন পৌঁছাতে পারে। নিয়মিত শরীরচর্চার কারণে শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমতে থাকে। এছাড়া উচ্চ রক্তচাপ ও স্থুলতার মতো সমস্যা থেকেও দূরে থাকা যায়।
প্রোটিন ও ফাইবার আছে এমন খাবার খান বেশি করে। খাবারে তেল ব্যবহারের ক্ষেত্রেও থাকতে হবে সচেতন। স্বাস্থ্যকর তেল যেমন অলিভ অয়েল ও ক্যানোলা অয়েল ব্যবহার করুন রান্নায়। বাদামে পাওয়া যায় শরীরের জন্য উপকারী ফ্যাট। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খান নিয়মিত। প্রসেসড ফুড কিংবা প্যাকেটজাত খাবারে প্রচুর পরিমাণে ট্র্যান্স ফ্যাট থাকে। এগুলো একেবারেই না খাওয়ার চেষ্টা করুন। সাদা আটার বদলে হোল গ্রেইন খান। প্রচুর পরিমাণ শাকসবজি ও ফল রাখবেন খাবার তালিকায়। এগুলো দিয়ে সালাদ, স্যুপ বানিয়ে খেতে পারেন। অ্যালকোহল এড়িয়ে চলুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে আতঙ্কের মধ্যেই যা বললেনবিএসইসি চেয়ারম্যান
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- অবশেষে sscresult 2026ফল প্রকাশের দিন-তারিখ জানাল বোর্ড
- সপ্তাহের শুরুতেই ফের পতন শেয়ারবাজারে, কারণ যা জানা গেল
- তিন বিমা কোম্পানির লাফ, বোর্ড সভা থেকে আর্থিক ফলাফল একনজরে
- সূচক পড়লেও যে ১০ শেয়ারে ক্রেতার হুড়োহুড়ি
- ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
- সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুখবর, ডিএসই আনল নতুন সুবিধা
- এক ক্যাচেই বেঁচে গেল আফ্রিদির ৩০ বছরের রেকর্ড
- মুনাফায় শক্তিশালী প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে দুই কোম্পানির ইপিএস
- ৩০ জুলাই নয়, এসএসসির ২০২৬ এর রেজাল্ট নিয়ে নতুন তথ্য
- প্রবাসীদের পাঠানো টাকায় চাঙ্গা জুলাই, এগিয়ে যে ব্যাংক
- সূর্যবংশীর ঝড়ে রানের পাহাড় গড়ল ভারত
- মেসির অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন পারেদেস
- সূর্যবংশীর ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত