Md Razib Ali
Senior Reporter
কোয়ার্টার ফাইনাল-আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড: জানুন কবে কখন ম্যাচ ও সময়সূচি
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে একের পর এক নাটকীয় ম্যাচের পর চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লড়াই। শেষ আটে এবার মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ড। আগামী ১২ জুলাই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
৭২ বছর পর শেষ আটে সুইজারল্যান্ড
রাউন্ড অব সিক্সটিনে কলম্বিয়ার বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে কলম্বিয়া তাদের দ্বিতীয় ও চতুর্থ শট লক্ষ্যভ্রষ্ট করলে সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে সুইসরা। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৭২ বছর পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি। এর আগে সর্বশেষ ১৯৫৪ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ আটে খেলেছিল সুইজারল্যান্ড।
দুর্দান্ত ছন্দে এগোচ্ছে আর্জেন্টিনা
বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ওঠার পর শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারায় লিওনেল স্কালোনির দল।
এরপর শেষ ষোলোর আরেকটি উত্তেজনাপূর্ণ লড়াইয়ে একই ব্যবধানে (৩-২) মিশরকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেরা।
শেষ আটে যারা, বিদায় যারা
বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে এবং তিন স্বাগতিক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
অন্যদিকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন ও বেলজিয়াম।
সেমিফাইনালে কার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা?
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড অথবা নরওয়ে। অন্যদিকে টুর্নামেন্টের বর্তমান ব্র্যাকেট অনুযায়ী, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স কিংবা স্পেনের সঙ্গে আর্জেন্টিনার সম্ভাব্য লড়াই হতে পারে শুধুমাত্র ফাইনালে।
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচের সূচি
ম্যাচ: আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
পর্ব: ফিফা বিশ্বকাপ ২০২৬, কোয়ার্টার ফাইনাল
তারিখ: ১২ জুলাই ২০২৬ (রবিবার)
ভেন্যু: কানসাস সিটি, যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সময়: সকাল ৭:০০টা
বিশ্বকাপে টানা দুটি ৩-২ ব্যবধানের জয় নিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত আর্জেন্টিনা। অন্যদিকে ৭২ বছর পর শেষ আটে উঠে নতুন ইতিহাস গড়া সুইজারল্যান্ডও চমক দেখানোর লক্ষ্যেই মাঠে নামবে। তাই কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ে ফুটবলপ্রেমীরা আরেকটি জমজমাট ম্যাচের অপেক্ষায় থাকবেন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শুরু আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: খুব সহজে সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: খুব সহজে সরাসরি দেখুন Live
- আজ আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: ৮০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: প্রথমার্ধ শেষ, জেনে নিন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া:লাইভ দেখার উপায় ও সময়সূচি
- একটু পর আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: আর্জেন্টিনার একাদশ ৩ পরিবর্তন Live দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: ফ্রিতে মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live